মালদা

কচ্ছপের হাড় পাচার করার অভিযোগে বিএসএফের হাতে আটক চার পাচারকারী

কচ্ছপের হাড় পাচার করার অভিযোগে চার পাচারকারীকে আটক করল বিএসএফ। উদ্ধার হল মোট ১০১ কেজি কচ্ছপের হাড় গোড়। ঘটনায় আটক সকলকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

          জানা যায়, বিএসএফের গোয়েন্দা শাখার কাছে গোপন সূত্রে খবর আসে বেশ কয়েকজন পাচারকারী ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কচ্ছের হাড় পাচার করার জন্য হাজির হয়েছে। মঙ্গলবার দুপুরে এই খবর পাওয়া মাত্র মালদার বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজার কাছে অভিযান চালায় বিএসএফ। সেখান থেকে তিন পাচারকারীকে আটক করে। বিএসএফ তাদের কাছ থেকে উদ্ধার করে কয়েকটি ব্যাগে রাখা প্রায় ৬০ কেজি কচ্ছপের হাড় গোড়। সঙ্গে সঙ্গে তাদের আটক করা  হয়। জানা যায়, প্রত্যেকের বাড়ি উত্তরপ্রদেশে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফের গোয়েন্দা শাখা জানতে পারে আরও এক পাচারকারীর নাম। এরপর বিএসএফের গোয়েন্দা শাখা ও ২৪ নম্বর ব্যাটেলিয়নের জাওয়ানরা  ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকের শ্মশানি এলাকায় বুদ্ধু মিঞা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় ৪১ কেজি কচ্ছপের হাড়। ঘটনায় চারজনকে আটক করে বিএসএফ এর গোয়েন্দা শাখা। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এই গোটা অভিযানে বিএসএফের সাথে ছিল বনদপ্তর। মোট ১০১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার হয়েছে বলে খবর। বিএসএফের পক্ষ থেকে প্রেস রিলিজে গোটা বিষয়টি জানানো হয়েছে। বিএসএফ সুত্রে খবর এগুলো বাংলাদেশে পাচার করা হয়। আর সেই হাড়ের গুঁড়ো দিয়ে বাংলাদেশের তৈরি হয় এক ধরনের সিরাপ। যা যৌন উত্তেজনা বাড়ানোর কাজে লাগে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Hhre2LDSCxU